ইউবিসফট থেকে বিদায় হলেন ৩ নির্বাহী কর্মকর্তা

১৪ জুলাই, ২০২০ ১৪:১৬  
এক নারীর টুইটের মধ্য দিয়ে জুনে ভিডিও গেম শিল্পেও শরু হয়েছে মিটু আন্দোলন। সেই আন্দোলনের জেরে অসদাচরণের অভিযোগ আসার পরপরই দুই জন উচ্চপদস্থ নির্বাহীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় ভিডিও গেম নির্মাতা ফরাসী প্রতিষ্ঠান ইউবিসফট। রোববার নতুন ৪টি গেম প্রকাশের ঘোষণা দেয়ার পরই পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানের তিন জ্যেষ্ঠ নির্বাহী। এরা হলেন- পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী, ব্যবস্থাপনা পরিচালক এবং কানাডিয়ান স্টুডিও’র মানবসম্পদ বিভাগের বৈশ্বিক প্রধান। যৌন অসাদচরণের অভিযোগ পর্যালোচনার পর “কর্মস্থল সংস্কৃতি” উন্নত করতেই এ পরিবর্তন বলে জানিয়েছে অ্যাসাসিনস ক্রিড ফ্রাঞ্চাইজ হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটি। এর আগে, এ সপ্তাহের শুরুতে নিজেদের ভাইস প্রেসিডেন্ট ম্যাক্সিম ব্যেলঁ’র প্রতিষ্ঠান ছাড়ার খবর দিয়েছিলো ইউবিসফট।